• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

নোয়াখালীতে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

নিজস্ব সংবাদ দাতা / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কাশেম মাঝি (৬০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিজিকে (৬৫) আটক করেছে।

বুধবার (২ ডিসেম্বের) সন্ধ্যা ৬টার দিকে দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমান আলী এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

নিহত কাশেম মাঝি উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানা উল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

আটক শফিক মিজি একই এলাকার মৃত ফজলের রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. জিয়াউল হক জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার পথে কাশেম মাঝিকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে শফিক মিজি। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও  জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিজিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন