• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

সাবেক স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ, স্বামী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা থেকে ফেরার পথে দোলনা আক্তার রিমা (১৮) নামের এক শ্রমিককে এসিড ছুড়ে মুখ ঝলসে দিয়েছে সাবেক স্বামী। এঘটনায় অভিযুক্ত রঞ্জু মিয়াকে (২৪) পুলিশ আটক করেছে।

বুধবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়ায় এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন।

ভুক্তভোগী নারী রিমা জামালপুর জেলার মেলান্দহ থানার বাসিন্দা। তিনি আশুলিয়ায় দি ড্রেস অ‌্যান্ড দি আইডিয়াস নামের একটি পোশাক কারখানায় চাকরি করেন।

আটক সাবেক স্বামী রঞ্জু মিয়া একই এলাকার বাসিন্দা। নিজেদের পছন্দেই গত দুই বছর অগে রঞ্জু ও রিমা বিয়ে করেছিলেন। পরে গত ৩ মাস আগে তাদের ডির্ভোস হয়।

এসআই ইকবাল হোসেন জানান, রিমা নামে সেই নারী কর্মস্থল থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় জামগড়ায় এক সড়কে ওঁৎ পেতে থাকা রঞ্জু তার মুখ উদ্দেশ্য করে এসিড ছুড়ে দেয়। এসময় স্থানীয়রা ঝলসে যাওয়া রিমাকে উদ্ধার করে প্রথমে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। পরে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া রঞ্জুকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোর্পাদ করে।

এসআই ইকবাল হোসেন আরও জানান, ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার চোখ, মুখ ও বুক পর্যন্ত এসিডে ঝলসে গেছে। আটকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন