• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

৮৫ লাখ টাকা আত্মসাৎ: এবি ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হবিগঞ্জ প্রতিনিধি:

গ্রাহকের জমা রাখা ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংক হবিগঞ্জের মাধবপুর ব্র্যাঞ্চের সাবেক ব্যবস্থাপক মহিবুর রহমান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) রাত ১২ টায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, কিছুদিন পূর্বে মহিবুর রহমান সোহেল এবি ব্যাংক মাধবপুর ব্র্যাঞ্চে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি একজন গ্রাহকের হিসাব থেকে ৮৫ লাখ টাকা উত্তোলনের পর আত্মসাত করেন।

এরপর তাকে হবিগঞ্জ জেলা শহরের ব্র্যাঞ্চে বদলি করা হয়েছিল। কিন্তু গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে মাধবপুর ব্র্যাঞ্চের বর্তমান ব্যবস্থাপক সোহেলের বিরুদ্ধে মামলা করলে তাকে মতিঝিল প্রধান ব্র্যাঞ্চে বদলি করা হয়। বুধবার পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সোহেল একজন গ্রাহকের ৮৫ লাখসহ আরো কয়েকজনের টাকা আত্মসাত করেছেন। এবি ব্যাংক মাধবপুর শাখার বর্তমান ব্যবস্থাপক বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন