• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ পরীক্ষার্থী মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে নারীর মরদেহ উদ্ধার বালতি দিয়ে মেপে জিআর চাল বিতরণে প্রশ্ন উঠেছে মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ

কুমিল্লায় ৫ মাসে সিগারেট খাতে রাজস্ব আদায় ৬৩৫ কোটি টাকা

নিজস্ব সংবাদ দাতা / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিগারেট খাতে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কুমিল্লার লাকসাম সার্কেলে ৬৩৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ৫১ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কুমিল্লা কাস্টমস কমিশনারেট অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লা কমিশনারেটের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেছেন, ‘করোনাকালে কুমিল্লা টিমে বিশেষ তৎপরতা অব্যাহত আছে। কমিশনারেটের অধীন ১৬টি সার্কেল ও ৬টি বিভাগের সবাই আন্তরিক পরিশ্রম করছে। সর্বোপরি কর্মস্থলে দেশাত্ববোধ ও সেবার মনোভাব নিয়ে কাজ করায় এ অভূতপূর্ব সাফল্য অর্জন সম্ভব হয়েছে। অফিস সময় ছাড়াও বাড়তি সময় কাজ করায় কর্মকর্তাদের মনোভাব প্রশংসনীয়। কর্মপ্রবণ ও দক্ষ কর্মকর্তাদের বাছাই করে গুরুত্বপূর্ণ ও জটিলতর কাজে নিয়োগ, মনিটরিং ও উদ্বুদ্ধকরণ এক্ষেত্রে গতি বৃদ্ধিতে সহায়ক হয়েছে।’

কুমিল্লা কাস্টমস কমিশনার অফিস সূত্র জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে সিগারেট খাতে রাজস্ব জমা হয়েছে ৬৩৫ কোটি টাকা। গত অর্থবছরে একই সময় রাজস্ব জমা হয়েছিল ৪২০ কোটি টাকা। এর মধ্যে নভেম্বর মাসে সিগারেট খাতে কুমিল্লার লাকসাম সার্কেলে সর্বোচ্চ ১৬০ কোটি টাকা রাজস্ব জমা হয়। জুলাই মাসে ১২৫ কোটি, আগস্টে ১০০ কোটি, সেপ্টেম্বরে ১২৫ কোটি ও অক্টোবরে ১২৫ কোটি টাকার রাজস্ব জমা হয়।

সূত্র আরও জানায়, কুমিল্লার সদর দপ্তর এবং কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় নকল ব্যান্ড রোল প্রতিরোধে মোট ৪৯টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ২৮ লাখ বিড়ি ও সিগারেট জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন