• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

স্ত্রীকে হত‌্যার পর থানায় আত্মসমর্পণ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর হাজারীবাগে রোকসানা আক্তার ময়না নামের এক গৃহবধূকে হত‌্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার স্বামী ইউসুফ মিয়া।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ইউসুফ মিয়া ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। দাম্পত্য কলহের জের ধরে এ হত‌্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর ধরে পূর্ব রাজাবাজার এলাকায় বাস করছিল ময়না ও ইউসুফ দম্পতি। তাদের ঘরে দুটি সন্তান আছে। চটপটি বিক্রেতা ইউসুফ পরিবারের একমাত্র উপাজনক্ষম ব্যক্তি। আর্থিক অনটনের কারণে প্রায়ই ময়না ও ইউসুফের মধ‌্যে ঝগড়া হতো।

বুধবার (২ ডিসেম্বর) রাতে ময়নাকে হাতুড়ি দিয়ে আঘাত করে ইউসুফ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়না হত‌্যাকাণ্ডের পর তার ভাই সরোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ইউসুফকে একমাত্র আসামি করা হয়েছে। ইউসুফ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন