• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

নিখোঁজের একদিন পর বাড়ির পুকুরে মিলল শিশুর লাশ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে নিলয় সরকার নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে নেত্রকোনা সদর উপজেলার সিংহের-বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুহী গ্রামের নিজ বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিলয় ময়মনসিংহ রুহী গ্রামের সুধীর সরকারের ছেলে। নিলয়ের মা চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। সে তার বাবার কাছেই গ্রামে বসবাস করত।

নিলয়ের বাবা সুধীর সরকার জানান, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়।

শিশুর মরদেহ পাওয়ার ঘটনার কথা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানায় ওসি তাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন