• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

করোনায় আরটিভির সাংবাদিক সুকান্তের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার সুকান্ত সেন (৪৫) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ নভেম্বর শ্বাসকষ্ট হলে পরদিন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন সুকান্ত। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

২৩ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই ঢাকায় নেয়া হয়।

এরপর ২৫ নভেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। ২৯ নভেম্বর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে রেফার্ড করা হয়। ১ ডিসেম্বর দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। করোনার চিকিৎসা চলাকালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। এ কারণে তিনি সংজ্ঞাহীন ছিলেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন।

সাংবাদিক সুকান্ত সেন সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ছিলেন। তিনি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন।

এ ছাড়া তিনি সিরাজগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসাধারণ সম্পাদক, রোটারি ক্লাবের সদস্য, উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদের নির্বাহী সদস্য এবং নাট্য নিকেতনের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি মা, ভাই বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পৈতৃক বাড়ি পাবনা শহরে হলেও তারা সপরিবারে সিরাজগঞ্জের চান্দাইকোণা ইউনিয়নের চান্দাইকোণা পাবনা বাজার এলাকায় বাড়ি করে স্থায়ীভাবে বাস করতেন।

শনিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ঘুড়কা মহা শ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন