• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুষ্টিয়া সংবাদদাতা:

কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত।

শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের এনএস রোডে পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত ওই কার্যালয়ে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পর বিএনপি কার্যালয়ে ভাংচুর চালানো হলো। তবে দুটি ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ বলেন, ‘দুপুরে কার্যালয়ে একটি মিটিং ছিল। তারপর সবাই বাড়ি চলে যাই। অফিসে একজন পিয়ন ছিল। বিকেলে শুনলাম অফিসে কে বা কারা ভাংচুর চালিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘আমি বাইরে আছি। এ ব্যাপারে কিছুই জানি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন