• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

কলাকান্দি মাদ্রাসায় ছাত্রদের মাঝে ফ্রেন্ডস ক্লাবের শীতবস্ত্র উপহার

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক:

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না? কালজয়ী এই গানটির মতই অসংখ্য মানুষ ও সংগঠন কাজ করে যাচ্ছেন নিরবে নিভৃতে। তেমনি একটি সংগঠন ফ্রেন্ডস ক্লাব। সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব সব সময়ই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। শীত শুরু হবার পরপরই শুরু করে মাদ্রাসা ও এতিমখানার শিশুদের শীতের বস্ত্র উপহার প্রদান কর্মসূচী।

এরই ধারাবাহিকতায় আজ ৬ ডিসেম্বর সকাল ৯ টায় কলাকান্দি নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের মাঝে উপহার দেয়া হয় সোয়েটার। সোয়েটার উপহার পেয়ে কোমলমতি শিশুদের হাসি দেখে প্রাণটা জুড়িয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক হালিম সৈকত, তিতাস উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ আহমেদ, কলাকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ রায়হান, সহ সভাপতি এমআই দিপু, কলাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছাবিকুল ইসলা, ইয়াং ফ্রেন্ডস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক এমআই টিপু, সৌদি আরব প্রবাসী মোঃ জাহাঙ্গীর, কারী মোঃ রমযান আলী, মোঃ ইয়াছিন আরাফাতসহ মাদ্রাসার সুপার ও শিক্ষকবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন