• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

প্রেমিকার আপত্তিকর ভিডিও প্রকাশ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,সাভার প্রতিনিধি:

সাভারে কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ এবং তাকে হত্যা চেষ্টার অভিযোগে রোববার (৬ ডিসেম্বর) সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত রিফাত আহমেদ সজল (২৫) পৌর এলাকার কাতলাপুর মহল্লার সরোয়ার হোসেনের ছেলে ও ইস্টার্ন ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, ওই যুবক গেন্ডার এলাকার এক কলেজছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা সময়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করে। এক পর্যায়ে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখালে ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে না জানিয়ে থানায় জানান। এতে ওই যুবক আরও বেপরোয়া হয়ে সাভার থানা রোডে প্রকাশ্যে তাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে সে ওই ছাত্রীর বন্ধুদের হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিও পাঠায়।

বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাবা শনিবার (৫ ডিসেম্বর) রাতে ডিজিটাল নিরাপত্তা ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন