• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সাবেক স্ত্রীকে হত্যার পর নিজের গলায় ছুরি চালালো স্বামী

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক পোশাককর্মী। সোমবার (৭ ডিসেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের প্রাক্তন স্বামীকে আংশিক গলা কাটা অবস্থায় আটক করে হাসপাতালে ভর্তি করে।

নিহত গৃহবধূর নাম মহসিনা আক্তার। তিনি রংপুরের পীরগাছা এলাকার মজিবুর রহমানের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম শরিফুল আলম। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার বোটেরহাট গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) দীপঙ্কর রায় জানান, প্রায় তিন বছর আগে শরীফুল আলমের সঙ্গে মহসিনার বিয়ে হয়। এরপর তারা কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এর জেরে প্রায় ১০ দিন আগে বিয়ে বিচ্ছেদ হলে তারা আলাদাভাবে বসবাস করতে থাকেন।

আজ সকালের দিকে শরীফুল তার সাবেক স্ত্রী মহসিনার ঘরে এসে ভেতর থেকে দরজা আটকে দেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরই মহসিনার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা ঘরের ভেতরে প্রবেশ করতে না পেরে সিলিংয়ের ফাঁক দিয়ে উঁকি দিয়ে রক্তাক্ত মহসিনাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। তার ওপর শরীফুল উপুড় হয়ে পড়ে ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আহত শরীফুল ঘরের দরজা খুলে দেন। পরে পুলিশ ভেতরে প্রবেশ করে গলা কাটা মহসিনার লাশ দেখতে পায়। এ সময় আংশিক গলা কাটা শরীফুল আলমকে আহত অবস্থায় আটক করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা জানান, শরীফুলের গলায় সামান্য কাটা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাক্তন স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শরীফুলকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন