• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, শিশু আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,খুলনা সংবাদদাতা:

খুলনা থেকে ঢাকাগামী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মো. সোহান হোসেন (১১) নামে এক শিশুকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গিলতলা এলাকা থেকে তাকে আটক করে রেলওয়ে পুলিশ।

সোহান মহানগরীর খানজাহান আলী থানার গিলাতলা এলাকার মাসুম শেখের ছেলে।

খুলনা রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক অসিম কুমার দাস জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস বেজেরডাঙ্গা অতিক্রম করলে ট্রেনে পাথর নিক্ষেপ করে শিশুটি। তা ট্রেনের ইঞ্জিনে লাগে।

তিনি আরো জানান, ট্রেনের গার্ড দ্রুত ওই স্থানে তাকে আটক করে যশোর রেলওয়ে স্টেশনে দিয়ে যায়। সেখান থেকে তাকে খুলনায় আনা হয়েছে। পরে বিকেলে রেলওয়ে আইনের ১৩০ ধারায় মামলা দায়েরের পর তাকে শিশু আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন