• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বাড্ডায় অভিনব পন্থায় ইয়াবা সরবরাহ, গ্রেফতার-৩

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে পাকস্থলীতে করে অভিনব পন্থায় ইয়াবা পাচারের ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো-মোহাম্মদ ইউনুছ (৫০), মো. আঃ রহিম (৪৫) ও মোছা. শিমু আক্তার (২৪)।

সোমবার (০৭ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড্ডা থানার কৃষি ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাদের কাছ থেকে ৩১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, পাকস্থলিতে অভিনব পন্থায় উক্ত ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে বহন করে ঢাকায় নিয়ে আসে। পরবর্তীতে পাকস্থলি থেকে পায়ুপথে উক্ত ইয়াবা ট্যাবলেট বের করে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করাকালিন তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন