• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

স্ত্রীর সঙ্গে ঝগড়া, ৪৫০ কি.মি. হাঁটলেন স্বামী

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া নতুন বিষয় নয়। কিন্তু স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ৪৫০ কিলোমিটার হেঁটে যাওয়ার মতো ঘটনা কি কখনো শুনেছেন? সম্প্রতি ইতালির এক ব্যক্তি এই কাণ্ড করেছেন।

এই ব্যক্তির বাড়ি ইতালির উত্তর কোমো এলাকায়। প্রায় এক সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর নিজের মনকে স্থির করতে বাড়ি থেকে বের হন তিনি। তারপর হাঁটতে শুরু করেন। টানা এক সপ্তাহ হেঁটে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের ফানো অঞ্চলে পৌঁছান তিনি।

সম্প্রতি ফানোর রাস্তায় তাকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর রাত্রিকালীন কারফিউ ভাঙার অভিযোগে তাকে আটক করে পুলিশ। তারপর স্ত্রীর সঙ্গে তার ঝগড়ার বিষয়টি জানা যায়। তবে এত কিছুর পরেও ৪৫০ মার্কিন ডলার জরিমানা গুণতে হয়েছে তাকে।

৪৮ বছর বয়সি এই ব্যক্তি জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর তার মাথা খুব গরম হয়ে গিয়েছিল। কোনো অশান্তি না করে সোজা বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন তিনি। প্রতিদিন প্রায় ৬০ কিলোমিটার করে হেঁটেছেন। কোনো যানবাহন ব্যবহার করেননি। রাস্তায় কিছু মানুষ তাকে খাবার আর পানীয় দিয়েছেন।

এদিকে স্বামী ঘর ছাড়ার পরই থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন স্ত্রী। আটকের পর স্বামীকে বাড়ি ফিরিয়ে নিতে পুলিশ ওই নারীকে খবর দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন