• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ফ্রান্সে ইসলামবিদ্বেষী নতুন আইন পাস

নিজস্ব সংবাদ দাতা / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কট্টর ইসলামপন্থার বিরুদ্ধে নতুন একটি আইন পাস করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির একটি সাময়িকীতে মহানবী (সা.)-কে বিদ্রূপ করে কার্টুন প্রকাশের জের ধরে কয়েক দফা হামলার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর এএফপি।

এই আইন পাসে ফ্রান্সের মুসলমান সম্প্রদায়কে অমর্যাদাকর অবস্থায় ফেলে দেবে বলে বিশেষজ্ঞদের ধারণা। ইউরোপের সবচেয়ে বেশিসংখ্যক মুসলমানের বসবাস দেশটিতে।

আইনটির মূল শিরোনাম দেয়া হয়েছে ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী বিল’। সমাজের মূলধারা থেকে ইসলামের চরমপন্থাকে বিচ্ছিন্ন করতে এই পরিভাষা ব্যবহার করেছিলেন ম্যাক্রোঁ, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এখন বলা হচ্ছে– ধর্মনিরপেক্ষতাবাদ ও বাকস্বাধীনতাসহ প্রজাতন্ত্রের মূল্যবোধ জোরদার করতে এটি একটি খসড়া আইন।

বুধবার (৯ ডিসেম্বর) এই বিলের পক্ষে সাফাই গাইতে গিয়ে ফরাসি প্রধানমন্ত্রী জঁ ক্যাস্টেক্স বলেন, এই আইনে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হবে না। কিন্তু এটি দিয়ে ইসলামি চরমপন্থার মতো ঘৃণ্য মতাদর্শকে মোকাবেলা করা হবে।

ধর্মীয় উগ্রবাদ থেকে মুক্তি, সুরক্ষা ও স্বাধীনতার জন্য এই আইনের প্রস্তাব বলে তিনি বর্ণনা করেন।

ফ্রান্সে ৪০ লাখের মতো মুসলমান বসবাস করেন, যা মোট জনসংখ্যার ৪ শতাংশ। উত্তর ও পশ্চিম আফ্রিকায় মুসলিমপ্রধান সাবেক ফরাসি উপনিবেশ থেকে তারা এখানে এসেছেন।

দেশটিতে ব্যাপক মুসলিমবিদ্বেষ রয়েছে। ইসলামকে তারা ফরাসি মূল্যবোধের বিপরীতি আদর্শ বলে মনে করে। এর আগে বোরকা নিষিদ্ধের ছয় বছর পর ২০০৪ সালে ফ্রান্সের স্কুলে হিজাব পরাও বন্ধ ঘোষণা করা হয়।

দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সের বেশ কয়েকটি সৈকতে বুরকিনি পরা মুসলমান নারীদের নিষিদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন