• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ডেমরায় ইজিবাইকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

১২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর ডেমরায় স্টাফ রোড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সোহাগ
মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা বাবু মিয়া জানান, মৃত সোহাগ মিয়া ডেমরা স্টাফ রোডে ইজি বাইকের লাইনম্যান হিসেবে কাজ করেন। তার পেশাগত কাজ করার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে। মাওনা গ্রামের মোতালেব মিয়ার সন্তান সোহাগ মিয়া। বর্তমানে সারুলিয়া হাজি নগর মিনহাজ সাহেবের বাড়ির ভাড়াটিয়া। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন