• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিনহা হত্যা মামলার চার্জশিট জমা আজ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের টেকনাফে পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার চার্জশিট আজ আদালতে জমা দেওয়া হবে।

রোববার (১৩ ডিসেম্বর) যেকোনো সময়ে কক্সবাজার আদালতে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম।

অন্যদিকে, মামলাটি অবৈধ দাবি করে বাতিল চেয়ে প্রধান আসামি পরিদর্শক লিয়াকত আলীর আইনজীবীর করা মামলার পূর্ণাঙ্গ শুনানিরও নির্ধারিত দিন আজ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্তে চাঞ্চল্যকর এ ঘটনার সঙ্গে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনের সংশ্লিষ্টতা মিলেছে। তাদের মধ্যে ১৪ জন কারাগারে আছেন। তদন্তে ওসি প্রদীপ ছাড়াও বাহারছড়া পুলিশ ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিত, টেকনাফ থানার কয়েকজন পুলিশ সদস্য ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়নের তিন সদস‌্য ও স্থানীয় তিন বাসিন্দাসহ ১৪ জনের বিষয়ে বিস্তারিত জানা গেছে।

উল্লেখ‌্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে মেজর সিনহাকে বহনকারী গাড়ি দাঁড় করানো হয়। তিনি গাড়ি থেকে বের হলে তাকে গুলি করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। আদালতের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় র‌্যাব।

সিনহা হত‌্যা ঘটনায় ৫ আগস্ট নিহতের বড় বোন কক্সবাজারের আদালতে মামলা দায়ের করেন। মামলায় ওসি প্রদীপসহ নয়জনকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন