ঢাকা   ১২:৩৬:৪৭ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে শিশু যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক

Reporter Name
  • Update Time : Sunday, December 13, 2020,
  • 196 Time View

১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে ১০ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার (১২ ডিসেম্বর) রাতে অভিযুক্ত মো. হারুনুর রশিদ প্রকাশ হারুন (৩৮) কে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত হারুনের বাড়ি উপজেলার উত্তর সাহাপুর গ্রামে। সে ওই গ্রামের ছানা উল্লাহ মিজি বাড়ির আবদুল বারিক মাস্টার বাড়ির বারিক মাস্টারের ছেলে ও স্থানীয় সাহাপুর স্টিল ব্রিজ সংলগ্ন একটি চা দোকানের মালিক।

জানা যায়, শিশুটি কয়েকদিন আগে মায়ের সঙ্গে বেড়াতে নানার বাড়িতে আসে এবং শনিবার দুপুর ১০ বছরের শিশুটি লম্পট হারুনের দোকানে সিঙ্গারা ক্রয় করতে গেলে সে শিশুটিকে একা পেয়ে দোকান বন্ধ করে যৌন নির্যাতন করে।

এসময় শিশুটির চিৎকারে আশপাশ্বের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান। পরে শিশুটি মা ৯৯৯’এ কল করে অভিযোগ জানালে পুলিশ বিকেলে ওই লম্পট হারুনকে গ্রেপ্তার করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল বাতেন মৃধা বলেন, ভিকটিমের মায়ের মামলার আলোকে অভিযুক্ত যুবককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি