• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর যৌথ অনুশীলন

নিজস্ব সংবাদ দাতা / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যৌথ অনুশীলন করেছে। রোববার (১৩ ডিসেম্বর) এই অনুশীলন অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটিতে নিয়োজিত দেশি-বিদেশি ব্যক্তিবর্গের নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা তৈরির লক্ষ্যে এই অনুশীলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী।

অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সেনা সদরের সার্বিক তত্ত্বাবধানে ১০ পদাতিক ডিভিশন এ অনুশীলনের আয়োজন করে।

মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পটি বর্তমান সরকারের একটি মেগাপ্রকল্প হিসেবে বিবেচিত। প্রকল্পটি কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনায় প্রায় ১৬০০ একর জমির ওপর নির্মাণাধীন রয়েছে।

রবিবারের এই অনুশীলনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হলো; যা ভবিষ্যতেও চলমান থাকবে।

সশস্ত্র বাহিনী ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই যৌথ অনুশীলন প্রত্যক্ষ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন