• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুর মারা গেছেন।

প্রসঙ্গত, নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান।

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেয়া হয়।

গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন