• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, বিল-নদীতে দীর্ঘ নৌভ্রমণের হাতছানি মেঘনায় একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক মামলা ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব দুদক গড়ার প্রত্যয় সচিবের

মাদক মামলায় একজনের ১৫ বছর কারাদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ২৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

১৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মাদকের মামলায় রাশেদুল ইসলাম নামের এক ব‌্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

আদালত রায়ে বলেন, নয় সাক্ষীর মধ্যে সাতজন আদালতে সাক্ষ‌্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আসামি রাশেদুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ সাজা দেওয়া হলো। একই সঙ্গে ২০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হলো।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন মো. মাহবুবুর রহমান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মুহিবুর রহমান মাহবুব।

২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ রাশেদুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

রাশেদুল ইসলামের বাড়ির ঢাকার ধামরাই থানায়। সে দীর্ঘদিন ধরে মাদক ব‌্যবসার সঙ্গে জড়িত ছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন