• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

কাস্টিং কাউচ নিয়ে যা বললেন তামান্না

নিজস্ব সংবাদ দাতা / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রুপালি জগতের আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায়ই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। এ নিয়ে ইতোমধ্যে অনেক তারকা অভিনয়শিল্পী কথা বলেছেন।

এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি বলেন, ‘সিনেমা জগতকে সহজেই টার্গেট করা হয়। প্রত্যেক সেক্টরের সমস্যা রয়েছে। আমার মনে হয় অভিনয়শিল্পীরা এ বিষয়ে বেশি সচেতন কারণ তারা সবসময় মানুষের নজরে থাকেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এ বিষয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা। তামান্না বলেন, ‘আমাদের সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। কেউ আপনার চিন্তাধারা পছন্দ করবেন, আবার কেউ করবেন না। আপনাকে এটি মেনে নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমকে খুব গুরুত্ব না দেওয়ায় ভালো। গঠনমূলক সমালোচনা মেনে নিয়ে বাকিগুলো এড়িয়ে যেতে হবে।’

তামান্নার পরবর্তী সিনেমা ‘বোল চুড়িয়া’। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করছেন তিনি। মুক্তির অপেক্ষায় তার ‘মহালক্ষ্মী’ সিনেমাটি। বলিউডের ‘কুইন’ সিনেমার রিমেক এটি। এছাড়া ‘সিটিমার’, বলিউডের ‘আন্ধাধুন’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন