• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বার কাউন্সিল পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর: রিমান্ডে ২৪, কারাগারে ২৫ জন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

২০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বার কাউন্সিলে তালিকাভুক্তির লিখিত পরীক্ষা চলাকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা ৪৯ আসামির মধ্যে ২৪ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন‌্য ২৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) নিউ মার্কেট থানা পুলিশ ৩৭ জনকে, মোহাম্মদপুর থানা পুলিশ ১১ জনকে ও সূত্রাপুর থানা পুলিশ একজনকে আদালতে হাজির করে। নিউমার্কেট থানা পুলিশ ৩৭ আসামির মধ্যে ১২ জনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর ও ২৫ জনকে কারাগারে আটক রাখার আবেদন করে। মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার করা ১১ জনের তিন দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। সূত্রাপুর থানার মামলায় এক আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

নিউমার্কেট এবং মোহাম্মদপুর থানার মামলার শুনানি হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে। শুনানি শেষে আদালত নিউমার্কেট থানার মামলায় ১২ আসামির এক দিন করে রিমান্ড এবং ২৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মোহাম্মদপুর থানার মামলায় ১১ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সূত্রাপুর থানার মামলার একমাত্র আসামি শাহরিয়ারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।

গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষা হয়। ৯টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ঢাকার মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, মহানগর মহিলা কলেজ এবং সায়েন্স ল্যাবের বিসিএসআইআর হাইস্কুল কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কেন্দ্রগুলোতে ভাঙচুর করেন পরীক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন