• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

ভার্চুয়াল কোর্টে ৭২ হাজার মামলা নিষ্পত্তি: আইনমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভার্চুয়াল কোর্ট চালু হওয়ার পর ৭২ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (২০ ডিসেম্বর) সরকারি কৌশলী জিপি ও পাবলিক প্রসিকিউটর পিপিদের নিয়ে ২২তম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভার্চুয়ালি এ প্রশিক্ষণের আয়োজন করে।

তিনি বলেন, ভার্চুয়াল কোর্ট পরিচালনার পদক্ষেপগুলো অত্যন্ত প্রশংসিত হয়েছে। ভার্চুয়াল কোর্ট চালু হওয়ার পরে ৭২ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। এতে সারাবিশ্বে আমাদের মুখ উজ্জ্বল হয়েছে।

দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স অবস্থার কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আদালত অঙ্গনে দুর্নীতি সংক্রান্ত সকল ট্র্যাডিশনাল প্র্যাক্টিস পরিহার করুন। সততা ও দক্ষতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করুন।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন