• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

মিথিলা ঢাকায়, মন ভালো নেই সৃজিতের

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ দিন কলকাতায় শ্বশুরবাড়িতে ছিলেন রাফিয়াথ রশীদ মিথিলা। সম্প্রতি ঢাকা ফিরেছেন তিনি। সৃজিতের সঙ্গে শ্বশুড়বাড়িতে বড় দিন উদযাপনের পরিকল্পনা করেছিলেন মিথিলা। কিন্তু শুটিং থাকার কারণে দেশে ফিরতে হয়েছে তাকে। ক্রিসমাসের আগে আপাতত কলকাতা যেতে পারছেন না মিথিলা। এ কারণে ভীষণ মন খারাপ সৃজিতের।

মিথিলা ভারতীয় একটি গণমাধ্যমে বলেছেন, বাংলাদেশে এসে দেখি আরো কয়েকটি কাজ জমে আছে। আম্মা-আব্বার সঙ্গেও সময় কাটানো দরকার। এদিকে সৃজিতের মন খারাপ। কারণ ও ক্রিসমাস উপলক্ষে আয়রার জন্য অনেক প্ল্যান করেছিল। ক্রিস্টমাস ট্রি-ও অর্ডার করা হয়েছে। আয়রা বলেছে—নিউ ইয়ারে ক্রিসমাসের জামা পরে সৃজিতের সঙ্গে সেলিব্রেট করবে।

তানিম নূর আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ‘কনট্র্যাক্ট’ সিনেমায় অভিনয় করবেন মিথিলা। এই সিনেমায় আরো অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিমউদ্দিনের গল্প নিয়ে নির্মিত হবে এই সিনেমা। একই লেখকের উপন্যাস নিয়ে সৃজিত নির্মাণ করবেন ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে ‘কনট্র্যাক্ট’ সিনেমার শুটিং শুরু হবে। সিনেমায় রাজনীতিবিদের চরিত্রে মিথিলাকে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন