• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

যশোরে ২০টি সোনার বারসহ পাচারকারী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক, যশোর:

ভারতে পাচারের সময় ২০টি সোনার বারসহ পাচারকারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা।

আজ সোমবার (২১ ডিসেম্বর) ভোরে যশোর শহরের পৌর পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার দাম ১ কোটি ৬৩ লাখ টাকা।

যশোরস্থ ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যা্ন্ট কর্নেল সেলিম রেজা বলেন, তারা গোপনে জানতে পারেন একটি চক্র শহরের পৌরপার্কের সামনের রাস্তা দিয়ে সোনার চালান নিয়ে বেনাপোল সীমান্তে যাওয়ার চেষ্টা করছেন। এ খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা ভোর সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে পাঁচটি প্যাকেটে ২০টি সোনার বার উদ্ধার করা হয়।

লেফটেন্যা্ন্ট কর্নেল সেলিম রেজা বলেন, আটক ব্যক্তির নাম ইমাদুল হোসেন। তিনি যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। ইমাদুল দীর্ঘদিন চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

ইমাদুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যশোরের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন