• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

গজারিয়ায় চুরি করা গরুসহ চোর আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মেঘনা থানা থেকে গরু চুরি করে পালানোর সময় গরুসহ এক চোরকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। আটককৃতের নাম মোহাম্মদ আলী(২৫)। সে কুমিল্লার মেঘনা উপজেলার টিটিরচর গ্রামের মৃত হইজ্জা মিয়া ছেলে বলে জানা গেছে। গজারিয়া থানার এসআই নুরুল হক জানান, আজ( মঙ্গলবার) ভোরে ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এক ব্যক্তিকে গরু নিয়ে যেতে দেখলে সন্দেহ হয় তাদের। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থামতে বলা হলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে এসময় তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে গরুটি চুরি করে এনেছে।

এদিকে খবর নিয়ে জানা গেছে, সোমবার মধ্যরাতে মেঘনা উপজেলার সাতানি গ্রামের সোহরাব হোসেনের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। গতকাল রাতে তারা গরুটির খোঁজ শুরু করেন। এদিকে আজ সকালে গজারিয়া থানায় গরু চোর আটকের খবরে তারা ছুটে আসেন এবং গরুটি তাদের বলে নিশ্চিত করেন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান,চোর এবং গরু বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। ঘটনা যেহেতু মেঘনা থানার সেহেতু মামলা সেখানে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন