• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

না.গঞ্জে অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
নারায়ণগঞ্জ, সড়ক, দুর্ঘটনা, অজ্ঞাত, নারী, নিহত, পূর্বপশ্চিমবিডি

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সদরে অজ্ঞাতনামা (১৭) এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ফতুল্লার মধ্য নরসিংপুর বাঁধন গার্মেন্টস সংলগ্ন একটি খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নাজমুল নামে এক ব্যক্তির মালিকানাধীন প্লটে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। লাশের গলা, ঘাড় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

এলাকাবাসীর ধারণা, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে তাকে হত্যা করা হতে পারে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, অজ্ঞাতনামা ওই কিশোরকে অন্য এলাকায় হত্যার পর ওই এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানা গেলে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন