• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

পার্শ্ববর্তী কুমিল্লা জেলার সন্ত্রাসী হামলায় গজারিয়ার ১০ জন আহত

নিজস্ব সংবাদ দাতা / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে নদীতে ছোপ দেওয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার সন্ত্রাসী হামলায় গজারিয়ার ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় জেলার পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা থানার ওরিপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী টুক্কু ও আনারের নেতৃত্বে ট্রলার যোগে প্রায় শতাধিক লোকজন দেশী অস্ত্র নিয়ে বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ভিতর প্রবেশ করে সন্ত্রাসী হামলায় চালায়। এতে আব্দুলপুর গ্রামের ফজলুর রহমান (৫৫), বজলুর রহমান (৫২), আক্তার, ফয়সাল, নাজমুল, নাহিম, জয়সহ ১০জন আহত হয়েছে।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে টেটা বিদ্ধ ফজলুর রহমান ও বজলুর রহমান দুই সহোদর কে গুরুতর আহত অবস্থায় ঢামেকে প্রেরণ করেন। এদিকে বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ছোপ দেওয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী থানার ওরিপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিকালে আবদুলা পুর গ্রামে প্রবেশ করে এ হামলা করে। এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো রইছ উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন