• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

রাতে ক্লাবে অভিযান, হৃতিকের প্রাক্তন স্ত্রী ও রান্ধওয়া গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত ড্রাগনফ্লাই ক্লাবে সোমবার (২১ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে বলিউড অভিনেতা হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী ও মডেল সুজান খান এবং গায়ক গুরু রান্ধওয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, করোনা মহামারির এই সময়ে মহারাষ্ট্র সরকারের রাত্রিকালীন কারফিউ উপেক্ষা করে সেখানে পার্টি চলছিলো। রাত আড়াইটার দিকে এই অভিযান চালিয়ে সুজান খান, গুরু রান্ধওয়াসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। যদিও পরবর্তী সময়ে এই তারকারা জামিনে ছাড়া পান।

রিপাবলিক টিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় এই ক্লাবে গায়ক বাদশাও উপস্থিত ছিলেন। কিন্তু তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

সম্প্রতি করোনা মহামারির কারণে বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়ে রাত্রাকলীন কারফিউ জারি করেছে মহারাষ্ট্র সরকার। বড়দিন ও ইংরেজি নতুন বছর সামনে রেখে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এই কারফিউ জারি থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন