• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা দুই অডিটর

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পিরোজপুরে চার লাখ ১৬ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান অডিট করতে আসা দুই অডিটরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের অডিট অ‌্যান্ড অ‌্যাকাউন্টস অফিসার মো. শামীম হোসেন এবং এস.এ.এস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হান।

দুদকের উপ-পরিচালক দেবব্রত মন্ডল এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলার সাতটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআইসহ এ বিভাগের বিভিন্ন দপ্তরের গত অর্থ বছরের ব্যয়কৃত হিসাবের অডিট করার জন্য এ দুই অডিটর গতকাল রোববার পিরোজপুর যান। তারা এলজিইডির রেস্ট হাউজে ওঠেন।

সোমবার পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ জেলার তিনটি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে অডিট কার্যক্রম শুরু করেন।

দেবব্রত মন্ডল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৪টার দিকে এলজিইডির গেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়। সেসময় তাদের দুজনকে গ্রেপ্তারও করা হয়। তারা পিরোজপুরের প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঘুষ নিয়েছেন।’

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন