• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

একইদিনে রাজধানীতে ৮ থানায় ওসি বদলি

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুলিশ পরিদর্শক বদলি হয়েছেন ডিএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে।

বুধবার (২৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

বদলি হওয়া ওসিদের মধ্যে- সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব কিশোর শীলকে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানায়, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনকে ভাষানটেক থানায়, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল মজিদকে উত্তরখান থানায়, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াসকে উত্তরা-পশ্চিম থানায়, সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিনকে ডেমরা থানায়, শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. মোরাদুল ইসলামকে সবুজবাগ থানায়, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. কামাল উদ্দীনকে উত্তরা-পূর্ব থানায় ও ভাষানটেক থানার ওসি মুন্সী ছাব্বীর আহম্মদকে খিলক্ষেত থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

একই আদেশে উত্তরা-পূর্ব থানার ওসি মো. নুরে আলম সিদ্দিকীকে ডিবি-গুলশান বিভাগ, উত্তরখান থানার ওসি মো. হেলাল উদ্দিনকে হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগ, উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ তপন চন্দ্র সাহাকে ডিবি-রমনা বিভাগ, খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনকে আইসিটি বিভাগ, সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমকে ডিবি-রমনা বিভাগ, ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমানকে ডিবি-উত্তরা বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মো. আলী হোসেন খানকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন