• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

২৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বনানী এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় চোরাচালানি চক্রের ৩ সদস্যকেও আটক করা হয়েছে। উদ্ধার হওয়া কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তিটি কোটি টাকা মূল্যের বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর বনানী থানা এলাকার জলখাবার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব-১০’র কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান জানান, বুধবার রাতে রাজধানীর বনানীর জলখাবার রেস্টুরেন্টে একটি চোরাচালানি চক্র অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০ একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ ৩ জনকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন