• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

জন্মদিনে দেবের গোঁফ নিয়ে প্রেমিকার আপত্তি

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

২৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেবের মাথার চুল খানিকটা বড়। মুখে দাড়ি নেই কিন্তু গোঁফ আছে। ধুতির সঙ্গে পরেছেন হলুদ-কালো রঙের জ্যাকেট। দেবকে জড়িয়ে ধরে আছেন রুক্মিনি মৈত্র। তাদের চোখ-মুখ থেকে ঠিকরে পড়ছে আনন্দের আভা। তাদের সামনের টেবিলে রাখা একাধিক কেক। তার পাশেই জ্বলছে ক্যান্ডেল লাইট। রুক্মিনি মৈত্র তার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। আর এতেই এমন দৃশ্য দেখা যায়।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দেবের জন্মদিন। বৃহস্পতিবার দিবাগত রাতেও দেব ‘গোলন্দাজ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু তার প্রেমিকা অভিনেত্রী রুক্মিনি মধ্যরাতে কেক নিয়ে হাজির হন শুটিং সেটে। তারই ছবি ফেসবুকে পোস্ট করেছেন। এই সিনেমার গল্পের প্রয়োজনে দেব গোঁফ রেখেছেন। আর তা নিয়ে আপত্তি জানিয়েছেন রুক্মিনি।

টুইটে দেবকে ‘মুচ্ছড়’ বলে সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিনি। পাশাপাশি তার গোঁফটি কেটে ফেলার আবদার করেছেন। সম্ভবত ‘গোলন্দাজ’ সিনেমার শুটিং শেষ হলেই প্রিয় মানুষের আবদার রাখতে পারবেন দেব।

ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নিয়ে পরিচালক ধ্রুব ব্যানার্জি নির্মাণ করছেন ‘গোলন্দাজ’। এতে নগেন্দ্রপ্রসাদের চরিত্র রূপায়ন করছেন দেব। টলিউডের ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন রুক্মিনি মৈত্র। এতে দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এরপর ‘ককপিট’ ও ‘কবীর’ সিনেমাতেও জুটিবদ্ধ হন দেব-রুক্মিনি। অভিনয়ের পাশাপাশি এসব সিনেমা প্রযোজনাও করেন দেব। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে রয়েছেন দেব-রুক্মিনি। এ অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ ছয় বছর ধরে প্রেম করছেন দেব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন