• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতার মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পানির তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হলো মালায়ালম অভিনেতা অনিল নেদুমাঙ্গাদের। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ঘটে বিপত্তি। হঠাৎ করেই পা পিছলে পানির প্রবল স্রোতে ভেসে যান তিনি। তার জেরে ঘটে দুর্ঘটনা। তাঁর বয়স হয়েছিলো ৪৬।

‘আয়াপ্পানুম কোশিয়াম’, ‘কামাত্তিপাদাম’, ‘পরিঞ্চু মারিয়াম যোশি’, ‘পাভাদা’সহ একাধিক মালায়লম ছবিতে জনপ্রিয় মুখ তিনি। তার পরবর্তী ছবির জুজু জর্জের শুটিং চলছিলো।

বড়দিন (শুক্রবার) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে শুটিংয়ের বিরতির মাঝেই মালাঙ্কারা বাঁধে গোসল করতে নামেন অভিনেতা। সেই সময় ঘটে যায় দুর্ঘটনা।

অভিনয় জগতে প্রবেশের আগে টেলিভিশন সঞ্চালক ও প্রযোজক ছিলেন অনিল। এরপরই ২০১৪ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। পরিচালক রাজেশ রবির ‘নিজন স্টিভ লোপেজ’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তিনি।

অনিল নেদুমাঙ্গাদের মৃত্যু খবরে দক্ষিণী সিনেমা জগতে নেমে আসে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে কার্যত সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন সিনেমা জগতের অনেকেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন