• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার

টিকটকে অভিনয় করতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

নিজস্ব সংবাদ দাতা / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

২৭ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টঙ্গী থেকে ঢাকায় টিকটক ভিডিওতে অভিনয় করতে গিয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে শনিবার বিকেলে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রাজধানীর গেন্ডারিয়া থানার শরৎ গুপ্ত রোডের মোফাজ্জল বেপারীর ছেলে শিশির হোসেন (১৮) ও ডিস্টিলারি রোডের আনোয়ার হোসেন আকাশের ছেলে জুনায়েদ ইসলাম ফাহিম (১৮)।

তারা টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া থেকে সপ্তম শ্রেণীর ওই স্কুল ছাত্রীকে টিকটক ভিডিও করার জন্য ম্যাসেঞ্জারে প্রস্তাব দেয়। পরে তাকে রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে তিন দিন আটকে রেখে সহযোগীদের নিয়ে গণধর্ষণ করে। পরে জিএমপির টঙ্গী পূর্ব থানা পুলিশ ডিএমপি হাতিরঝিল থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।

টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা যায়, নির্যাতিতা কিশোরী টঙ্গীর রিপাবলিক কিন্ডারগার্টেন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। তিনি টিকটক ভিডিও তৈরি করতেন। দেশের বিভিন্ন জেলায় টিকটক তৈরি করে এমন কিছু কিশোর-কিশোরীর সাথে ফেসবুকে তার বন্ধুত্ব হয়। পরে নিজে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে বিভিন্ন জায়গায় থাকা বন্ধুদের এক সাথে টিকটক তৈরির প্রস্তাব দিলে কিশোরী তার পরিবারকে নানার বাড়ি যাওয়ার কথা বলে গত বুধবার বিকেলে দত্তপাড়ার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার কিশোরীর মা টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেন। পরে গত শুক্রবার পুলিশ রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরী ও আসামিরা টিকটক ভিডিও তৈরি করতেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন