• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্যাবলেট খেয়ে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

২৭ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্যাবলেট খেয়ে জিহাদ (৫) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।

জাহিদ সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

জিহাদের চাচা সিরাজুল ইসলাম জানান, দুপুরে তার মা একটি নাপা ট্যাবলেট খাওয়ান। ট্যাবলেট খাওয়ানোর পর হঠাৎ জাহিদের শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট হলে জাহিদকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন জানান, শিশুকে ট্যাবলেট খাওয়ানো ঠিক হয়নি। তাকে সিরাপ খাওয়ানোর দরকার ছিল। ট্যাবলেট গলায় আটকিয়ে শ্বাসকষ্ট হওয়ার কারণে মৃত্যু হতে পারে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, জাহিদ নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু কি কারণে মারা গেছে তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন