• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

একসঙ্গে ১৪ জোড়া যৌতুকবিহীন বিয়ে

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একই দিনে ১৪ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মের রীতিনীতি অনুসারে এই বিয়ে সম্পন্ন হয়েছে।

পঞ্চগড়, ঠাকুরগাঁও, রুহিয়া ও আটোয়ারীসহ বিভিন্ন স্থান থেকে আসা নব দম্পতিদের রুহিয়া ক্যাথলিক চার্চের যাজক ফাদার অন্তনী সেন তাদের এ বিয়ে দেন। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করা হয়। নব দম্পতিরা হলেন, ঠাকুরগাও সদর উপজেলার লুকাশ দাসের সাথে আটোয়ারী উপজেলার আখি আগ্নেশ দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার মাইকেল ফিলিপ রায়ের সাথে ঠাকুরগাঁও সদর উপজেলার স্বপ্না লেট্রিশিয়া দাস, আটোয়ারী উপজেলার সুজন পোল দাসের সাথে আটোয়ারী উপজেলার স্মৃতি দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার সন্তোষ দাসের সাথে ঠাকুরগাঁও সদর উপজেলার পাপড়ি অগাস্টিন, রুহিয়া মধুপুরের রাফায়েল দাসের সাথে আটোয়ারী উপজেলার কলি বোজলিন দাস, আটোয়ারী উপজেলার মিখায়েল আষারু এর সাথে আটোয়ারী উপজেলার বনা যাচিন্তা দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার জীবন মাইকেল দাসের সাথে আটোয়ারী উপজেলার ইতি দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার রাফায়েল দাসের সাথে আটোয়ারী উপজেলার লিপি দাস, আটোয়ারী উপজেলার গাব্রিয়েল কৈলাস দাসের সাথে ঠাকুরগাঁওয়ের জনতা যোসপিনা দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার স্বপন দাসের সাথে আটোয়ারী উপজেলার রুমি দাস, আটোয়ারী উপজেলার প্রফুল্ল দাস সাথে পঞ্চগড় জেলার রনিতা দাস,বরিশাল জেলার সুমন মন্ডল সাথে আটোয়ারী উপজেলা পূর্ণিমা দাস, সদর উপজেলার মানুয়েল দাসের সাথে সদর উপজেলা শিউলি দাস এবং আটোয়ারী উপজেলার সুজন জেমস দাসের সাথে বালিয়াডাঙ্গী উপজেলার শম্পা যাচিন্তা দাস। এ ব্যাপারে রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অন্তনী সেন বলেন, আজ ১৪ জোড়া বিয়ে সম্পন্ন করা হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের এসব বিয়ে যৌতুকবিহীন। আমি তাদের জীবনের সফলতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন