• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

গজারিয়ায় ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেন নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৮ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরবাউশিয়া বড়কান্দি ড্রাগন ফল বাগন সংলগ্ন সড়ক থেকে ৩০ পিস ট্যাবলেটসহ তাকে আটক করে। জানা যায়,ওই দিন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশ ওই এলাকায় অভিযানে গেলে আটককৃত যুবকের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ সময় এএসআই ওমর ফারুকসহ অভিযানের অন্য পুলিশ সদস্যরা তাকে ইয়াবা বহন ও বিক্রির অভিযোগে থানায় নিয়ে আসে। আটককৃত ওই যুবক আলমগীর হোসেন বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি মৃত নুরুল ইসলামের ছেলে। এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, আটককৃত ওই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন