• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

টাঙ্গাইলে ঝরে পড়া শিক্ষার্থী রোধে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

টাঙ্গাইল জেলায় আউট অব স্কুল এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৯ ডিসেম্বর)মঙ্গলবার বেলা ১১ টা সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর যৌথ আয়োজনে অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসন টাঙ্গাইল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইয়ার ডিপার্টমেন্ট। অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃআতাউল গণি এর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃআমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর প্রফেসর ড.আব্দুল হালিম।

কর্মশালার মূল প্রবন্ধ প্রেজেন্টেশন করেন টাঙ্গাইলের সহকারী পরিচালক একে এম বজলুর রশীদ তালুকদার এবং উপস্থাপনের উপর আলোচনা করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান প্রমুখ। বিশেষ অতিথির ভাষণ প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃআবদুল আজিজ,বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি সহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন সেক্টরের আগত ব্যক্তিবর্গ শিশুদের ঝরে পড়া শিক্ষার্থী রোধে এবং শিশুদের কে শিক্ষামুখী করনীয় বিষয় সমূহের উপর উন্মুক্ত আলোচনা করেন। অবশেষে সভাপতির সমাপনী বক্তব্যর মধ্যে দিয়ে অবহিতকরণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন