• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার

দুর্নীতির অভিযোগে ভিকারুননিসার অধ্যক্ষ প্রত্যাহার

নিজস্ব সংবাদ দাতা / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণের পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তার প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষারে খাতা টেম্পারিং করতে একজন শিক্ষককে নির্দেশ দেন অধ্যক্ষ। বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর তদন্ত শুরু করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনার। শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হল।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, নানা অনিয়মের অভিযোগেই মূলত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়াকে ওএসডি করা হয়েছে। বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে গত বছর প্রেষণে বেসরকারি এই কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ প্রমাণের পর শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সবুজবাগ কলেজের অধ্যক্ষ ফওজিয়াকে প্রেষণে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগের পর থেকে দফায় দফায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সর্বশেষ সরকারি বিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন