ঢাকা   ১১:৩৯:৫১ পিএম, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী লিটনের মনোনয়ন পত্র দাখিল

Reporter Name
  • Update Time : Tuesday, December 29, 2020,
  • 206 Time View

২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী হাফিজুর রহমান লিটন মঙ্গলবার বিকেলে নকলা সহকারী রিটার্নিং অফিসার তারেক আজিজের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন । এসময় নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ,সহ সভাপতি ফেরদৌস রহমান জুয়েল , সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সুজা ,দপ্তর সম্পাদক খলিলুর রহমান ,পৌর আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল আলম সোহাগ ও ইউপি চেয়ারম্যান রেজাউল হক হিরা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এর আগে মনোনয়ন পত্র দাখিল উপলক্ষ্যে দুপুরে জালালপুর সোহেলের ধানের খলায় আলোচনা সভা , মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । মিলাদ ও দোয়ার মাহফিলে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি