• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ তিনজন আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

৩০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে প্রায় ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। গতকাল র‌্যাব-১০-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় ২৪৩/এ পূর্ব রামপুরার জাকের গলি এলাকার শুকরিয়া ভবনে অভিযান চালায় র‌্যাব-১০। এ সময় ইউরেনিয়ামসহ ওই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা ইউরেনিয়াম ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন- এ বি এম সিদ্দিকী ওরফে বাপ্পী, আক্তারুজ্জামান ও মিজানুর রহমান।

তাদের কাছ থেকে জব্দ হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি চামড়ার বাক্স, একটি ছোট চামড়া ও স্টিলের বাক্স, যার গায়ের ওপর ইংরেজিতে URANIUM ATOMIC ENERGY METALIC ELEMENT ATOMIC WEIGHT 222.07 (A) 2L.B LABPROS লেখা আছে। একটি রিমোট কন্ট্রোল, একটি ম্যানুয়েল বই, একটি গ্যাস মাস্ক, একটি ইলেকট্রিক মিটার, একটি রাবারের ড্রপার, একটি স্টিলের ঢাকনাযুক্ত কাচের পট, পাঁচটি কাচের তৈরি ছোট চিকন পাইপ, একটি কাঁচি, একটি মিটার, একটি কালো কম্পাস, দুটি পাইপ সদৃশ বস্তু, একটি মেটাল ছাকনি, একটি ক্যাটালগ, এক জোড়া হ্যান্ড গ্লাভস, একটি চামড়ার জ্যাকেট (গ্রাউন)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম কিনে তা বিক্রি করে আসছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন