• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী চীনের ঝং শানশান

নিজস্ব সংবাদ দাতা / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

৩১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি নন। মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী হলেন চীনের ঝং শানশান। ভ্যাকসিন ম্যাগনেট এবং চীনের বৃহত্তম বোতলজাত জল সংস্থা নংফু স্প্রিংয়ের প্রতিষ্ঠাতা ঝং শানশান।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, ঝংয়ের মোট সম্পদ এই বছর ৭০.৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে হয়েছে ৭৭.৮ বিলিয়ন ডলার। তিনি বিশ্বের একাদশতম ধনী ব্যক্তি। ‘লোন ওল্ফ’ নামে খ্যাত ৬৬ বছরের ঝং শানশান নিজের ব্যবসা শুরুর আগে নির্মাণকর্মী, সংবাদপত্রের প্রতিবেদক, ওষুধ প্রস্তুতকারক এবং পানীয় সংস্থার এজেন্ট হিসাবে কাজ করেছেন।

চীনে সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের সময় হাঙ্গজুতে জন্ম নেওয়া ঝাংয়ের প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। ২০২০ সালের এপ্রিলে ঝং-নিয়ন্ত্রিত বেইজিং ওয়ান্টাই বায়োলজিক্যাল ফার্মাসি সাংহাই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয়। নংফু স্প্রিংয়ের শেয়ার হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরে এ বছরের সেপ্টেম্বরে জনপ্রিয় হয়ে ওঠে। নংফুর শেয়ার প্রায় ১৫৫ শতাংশ বেড়েছে। নংফু স্প্রিংয়ের লাল-ক্যাপযুক্ত বোতল ছোটো ছোটো দোকান থেকে বড় হোটেলে বিক্রি হয়। বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যালের শেয়ার বেড়েছে ২০০০ শতাংশের বেশি। বিশ্বে করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একটি হল বেইজিং ওয়ান্টাই বায়োলজিক্যাল।

এখানে উল্লেখযোগ্য যে বোতলজাত জল সংস্থার শেয়ার বাজারের তালিকা এবং একটি ভ্যাকসিন প্রস্তুতকারকের সিংহভাগ অংশীদারিত্ব ঝং শানশানের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করেছে। তার সংস্থা পানি ছাড়াও চা, রস এবং স্বাদযুক্ত ভিটামিন পানীয় বিক্রি করে। সূত্র : ব্লুমবার্গ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন