• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন ২৫ কৃষি কর্মকর্তা পেলেন ৫ম গ্রেডে পদোন্নতি দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

বগুড়ায় ২ সাংবাদিককে হত্যাচেষ্টা, ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

৩১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বগুড়ায় সময় সংবাদের দুই সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লুৎফর রহমান লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, বুধবার (৩০ ডিসেম্বর) সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বগুড়ায় সময় সংবাদের রিপোর্টার মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম হামলার শিকার হন। ভাঙচুর করা হয় ক্যামেরা। পরে ক্যামেরা, মোবাইল, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জামও ছিনিয়ে নেওয়া হয়। আহত সাংবাদিকরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জনি ও তার সহযোগীরা লাঠিসোটা দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। বেধড়ক পিটুনিতে জ্ঞান হারান মাজেদুর রহমান ও রবিউল ইসলাম। ঘটনার দুই ঘণ্টা পর মাজেদুর রহমানের এবং তিন ঘণ্টা পর জ্ঞান ফেরে রবিউল ইসলামের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন