• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

৩১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাস মহামারির কারণে এবার নির্ধারিত তারিখে টঙ্গীর তুরাগ নদীর তীরে হচ্ছে না তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। এ বছর পরবর্তী সময়ে ইজতেমা হবে কি-না, জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি দেখে সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আগামী বছর ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুর দিকে ইজতেমা আয়োজনে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে তাবলিগের বিভক্ত দুটি গ্রুপ। জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২১ সালের প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ব ইজতেমা। প্রতিবছর ডিসেম্বর ও জানুয়ারিতে রাজধানীর টঙ্গীর তুরাগ নদীর তীরে পালিত হয়ে আসে বিশ্ব ইজতেমা। যেখানে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা জমায়েত হয়। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মঙ্গল কামনায় শেষ হয় তাবলিগের বিশ্ব ইজতেমা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন