• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র ছেলের বিয়ের দিনে মায়ের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

০১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে একমাত্র ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকালে জেলা সদর হসপাতালে নাজমা বেগম (৪৭) নামে ওই নারীর মৃত্যু হয়। মৃতের বাড়ি শহরের শিমরাইলকান্দি এলাকায়।

নাজমা বেগম ওই এলাকার কালাম মৃধার স্ত্রী। ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যুতে বিয়ের আনন্দ শোকে পরিণত হয়েছে।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, কালাম-নাজমা দম্পতির একমাত্র ছেলে মাহবুব রনির বিয়ে ছিল শুক্রবার। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে তাদের বাড়ি আত্মীয়-স্বজনে ভরা ছিল। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাজমা বেগম। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। জুমার নামাজের পর জানাজা শেষে নাজমা বেগমের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন