• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার

রামপুরায় ২০ হাজার ইয়াবাসহ আটক ২

নিজস্ব সংবাদ দাতা / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

০১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ২০ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে আটকের বিষয়টি  নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. গোলাম সাকলায়েন। আটকরা হলেন- নাদিম মাহমুদ (২৭) ও রিয়াজুল ইসলাম রিপন (৪৪)।

গোলাম সাকলায়েন জানান, বৃহস্পতিবার দিনগত রাতে রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে নাদিম ও রিপনকে আটক করা হয়। তারা ইয়াবা বড়ি নিয়ে ঢাকার মাদককারবারিদের কাছে সরবরাহ করছিলেন। এ সময় তাদের তল্লাশি করলে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে কৌশলে তা ঢাকায় এনে মাদককারবারিদের কাছে সরবরাহ করতেন।

আটক নাদিম ও রিপনের বিরুদ্ধে রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন