ঢাকা   ০২:৩৯:৪৮ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, বিশেষ ক্ষমতা আইনে মামলা

Reporter Name
  • Update Time : Saturday, January 2, 2021,
  • 199 Time View

০২ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের সময় হাতেনাতে আটক নুর আলমের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় আটক নুর আলমের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। শনিবার (২ জানুয়ারি) দুপুরে তাকে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনা আসলেই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই ম্যুরালটির ভাঙা অংশ সংস্কার করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ইট দিয়ে ভাঙতে থাকে নুর আলম নামে এক ব্যক্তি। এতে ইটের আঘাতে ম্যুরালের একটি অংশ ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি