• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট কর্তৃক বন্যার্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

১৮ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম, টাঙ্গাইল : 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে টাঙ্গাইলে ২০২০ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার(১৮ জানুয়ারী) সকাল ১১ টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড.জাফর আহমেদ, টাঙ্গাইল ডিভিশনের ডেপুটি পোস্ট মাস্টার মোহাম্মদ ওমর ফারুক।

টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন যুব প্রধান আরাফ আল জামান, ইউনিট লেভেল কর্মকর্তা এটিএম জিয়াউল এহসান প্রমুখ।

অনুষ্ঠানে ৬৪১ পরিবারের মাঝে নগদ চার হাজার ৫০০ টাকা, ১০ গ্রাম ঢেঁরশের বীজ, ২৫ গ্রাম করে
বরবটি ও পুইশাকের বীজ, ১৫ গ্রাম লাল শাকের বীজ, ১০ পিচ করে করলা, লাউ ও মিষ্টি কুমড়ার বীজ এবং ২০পিচ শশার বীজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন